ব্যবসার নাম জেনারেটর
এআই জেনারেট করা ব্যবসার নাম তৈরি করুন এবং সেকেন্ডের মধ্যে ডোমেইনটি ক্লেম করুন
ফলাফলগুলো এআই-জেনারেট করা এবং ব্যবহারের আগে রিভিউ করে নেওয়া উচিত। ফলাফলের যেকোনো ব্যবহারের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন।
3টি সহজ ধাপে আপনার ব্যবসার নাম রাখুন
01 সার্চ
02 নির্বাচন
03 বিক্রি
10 সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে আপনার ব্যবসার নাম দিন
10-সেকেন্ডের ব্যবসার নাম ক্রিয়েটর
একটি দুর্দান্ত ব্র্যান্ড তৈরি করতে বছরের পর বছর সময় লাগে, তবে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই একটি সৃজনশীল ব্র্যান্ড নাম পেতে পারেন। Shopify-এর বিনামূল্যের নেমিং ব্র্যান্ড জেনারেটর আপনাকে আপনার ব্র্যান্ডের নাম দেওয়া থেকে শুরু করে ডোমেইন নাম সুরক্ষিত করা, এবং আপনার ক্ষুদ্র ব্যবসা শুরু করা পর্যন্ত সব কাজ করতে দেয় — সবকিছুই মাত্র কয়েক ক্লিকে।
আপনার ব্র্যান্ডের জন্য একটি ব্যবসার নাম বের করা
আপনার কাছে যখন একটি নিখুঁত ব্যবসার আইডিয়া রয়েছে, তখন আপনাকে পরবর্তী যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো আপনার ব্র্যান্ড বা পণ্যকে প্রতিফলিত করবে এমন একটি ব্যবসার নাম বেছে নেওয়া। আমরা জানি, ব্যবসার জন্য নাম বের করা কোনো সহজ কাজ নয়। কারণ এটিকে একদিকে যেমন অনন্য হতে হয়, তেমনি শূন্য থেকে ব্যবসার বাকি সবকিছু গুছিয়ে নেওয়ার চাপও থাকে। তবে, আপনার ব্যবসার আইডিয়ার সাথে মানানসই নিখুঁত নাম খোঁজার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে আপনি সঠিক পথে থাকতে পারেন।
আপনার ক্ষুদ্র ব্যবসার নাম রাখার আগে আপনাকে সাহায্য করতে এবং সঠিক দিকে এগিয়ে নিতে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করুন:
আপনার ব্র্যান্ড: আপনি যে ধরনের ব্র্যান্ড, পণ্য বা পরিষেবা তৈরি করছেন, তা ব্যবসার নামে প্রতিফলিত হওয়া গুরুত্বপূর্ণ। এটি আপনার টার্গেট অডিয়েন্সের সাথে কীভাবে যোগাযোগ করবেন এবং মার্কেটিং করবেন, তার ওপর প্রভাব ফেলবে এবং ধীরে ধীরে আপনার ব্র্যান্ডের পরিচিতি তৈরি করতে সাহায্য করবে।
আপনার মার্কেট: আপনার শিল্পের একই ধরনের পণ্য, পরিষেবা বা মার্কেটিংয়ের উপকরণগুলো বিশ্লেষণ করুন এবং ভাবুন কী কারণে অন্যান্য ব্র্যান্ডগুলো মনে রাখার মতো হয়ে উঠেছে। এরপর, সেই একই দৃষ্টিভঙ্গি ব্যবহার করে চিন্তা করুন কী আপনার ব্র্যান্ডকে অনন্য করে তুলবে এবং সবার থেকে আলাদা করবে।
সার্চ করার যোগ্যতা: একটি ভালো ব্যবসার নাম মনে রাখা এবং খুঁজে পাওয়া সহজ হয়। তাই, আপনি আমাদের ডোমেইনের নাম জেনারেটর, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং SEO-এর সুযোগগুলো ব্যবহার করে এমন নাম খুঁজতে চাইবেন যেগুলো উপলব্ধ, যাতে আপনার ব্যবসাকে সহজে সার্চ করে পাওয়া যায়।
আপনি যদি একটি ব্যবহার-বান্ধব ব্যবসার নাম ক্রিয়েটর খুঁজছেন, তবে Shopify-এর ব্র্যান্ড নেমিং জেনারেটর আপনাকে 10 সেকেন্ড বা তার কম সময়ে আপনার ব্যবসা বা ই-কমার্স স্টোরের নাম রাখতে সাহায্য করবে। আপনাকে যা করতে হবে তা হলো, একটি শব্দে আপনার ব্যবসার বিবরণ দিন, ওই কিওয়ার্ডটি সার্চ বারে লিখুন, এরপর বাকি কাজটা নেমিং জেনারেটরই করবে! আপনার জন্য এখানে শত শত অনন্য ব্যবসার নামের আইডিয়া থাকবে, যেখান থেকে আপনি আপনার পছন্দের নামগুলো তুলনা করে ব্যবসার আইডিয়ার সাথে সবচেয়ে ভালো মানানসই নামটি বেছে নিতে পারবেন।
ব্যবসার নাম কীভাবে বেছে নেবেন
Shopify-এর অনলাইন স্টোর নাম জেনারেটর এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সহজ ও সৃজনশীল। শপের নাম জেনারেটরটি ব্যবহার করার সময়, আপনাকে এমন অনেক ব্যবসার নাম ও ডোমেইনের সাজেশন দেওয়া হবে যা ব্র্যান্ডেবল। তবে আপনার ব্র্যান্ডের জন্য কোন নামটি সবচেয়ে ভালো হবে, তা আপনাকেই খুঁজে নিতে হবে। একটি সেরা নাম কীভাবে তৈরি হয়, তা জানা সব সময় সহজ নয়। তবে আপনি যখন সৃজনশীল ব্যবসার নামের আইডিয়াগুলো দেখবেন, তখন কীভাবে আপনার ব্র্যান্ডের জন্য সেরা নামটি বেছে নেবেন তা নিচে দেওয়া হলো:
আপনার নামটি স্মরণীয় করে তুলুন: গ্রাহকেরা আপনার ব্যবসার নাম কতটা মনে রাখতে পারছে, তার উপর নির্ভর করে তারা আপনার ব্যবসাকে কীভাবে দেখবে। মার্কেটিং ফানেলের প্রতিটি ধাপ থেকে শুরু করে নতুন গ্রাহকদের আকৃষ্ট করা এবং বিশ্বস্ত গ্রাহকদের ফিরিয়ে আনা—সবকিছুই নির্ভর করে সম্ভাব্য গ্রাহক আপনার নাম কতটা দ্রুত মনে রাখতে পারছে, তার উপর।
ব্র্যান্ডিং: ভবিষ্যতে ব্র্যান্ড তৈরি করার সময় আপনার নাম আপনার প্রতিটি সিদ্ধান্তের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। সময়ের সাথে সাথে আপনার লোগো, স্লোগান এবং ভ্যালু প্রোপোজিশন পরিবর্তন করা যেতে পারে। তবে আপনার অনলাইন ব্র্যান্ডের শক্তি ধরে রেখে নাম পরিবর্তন করা অত্যন্ত কঠিন। এমন একটি নাম বেছে নিন যা আপনার ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি লক্ষ্যের সাথে বিকশিত হতে পারে।
স্পষ্টতা: একটি সহজ, পরিষ্কার এবং সরাসরি নাম গ্রাহকদের জন্য অনেক বেশি আকর্ষণীয় হয় এবং সহজে মনে রাখা যায়। যদি গ্রাহকরা প্রাথমিকভাবে আপনার ব্র্যান্ডটি বুঝতে না পারেন, তবে পরবর্তীতে তাদের মনে রাখার সম্ভাবনাও কমে যায়। ভালো ব্র্যান্ডের নাম খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না। নাম পরিষ্কার হওয়ার পাশাপাশি পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার উপযোগী হওয়া উচিত। অতিরিক্ত নির্দিষ্ট বা সরাসরি কোনো পণ্যের দিকে ইঙ্গিত করা নাম পরবর্তীতে আপনাকে সীমাবদ্ধ করে ফেলতে পারে। ব্যবসার নাম বাছাইয়ের সময় কোম্পানির ভবিষ্যৎ বৃদ্ধি এবং প্রাসঙ্গিক অন্যান্য শিল্পে প্রবেশের সম্ভাবনাগুলো অবশ্যই মূল্যায়ন করুন।
অনন্যতা: ব্র্যান্ডের নাম আলাদা না হলে গ্রাহকরা সেটি মনে রাখতে পারবে না। আকর্ষণীয় ব্র্যান্ডিং হলো প্রতিযোগীদের থেকে নিজেকে আলাদা করে তুলে ধরা এবং এর শুরু হয় একটি চমৎকার ও অনন্য ব্যবসার নাম থেকে। এমন একটি অনন্য ব্র্যান্ডের নাম যা গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করে, সেটি তাদের স্মৃতিতে থেকে যায়।
উপলভ্যতা: সবশেষে, আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার ব্র্যান্ডের নামটি আগে থেকে কেউ নিয়ে নেয়নি। আইনি ঝুঁকির কথা বাদ দিলেও, একই বা কাছাকাছি নামের অন্য কোনো ব্র্যান্ড গ্রাহকদের জন্য বিভ্রান্তিকর হতে পারে এবং এটি আপনার অনলাইন সুনাম নষ্ট করতে পারে। এটি আপনার ডোমেইন নামের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার ডোমেইন নামটি ব্যবসার নামের মতোই মনে রাখার মতো হওয়া উচিত এবং তা আপনার ব্র্যান্ডের সাথে সহজে সম্পর্কিত হতে হবে। কোনো নাম বেছে নেওয়ার পর আমাদের ডোমেইন নাম জেনারেটরের সাহায্যে ডোমেইনের উপলভ্যতা চেক করুন এবং যত দ্রুত সম্ভব একটি উপযুক্ত ডোমেইন ক্লেম করুন।
আপনার ব্যবসার জন্য সেরা নামটি খুঁজে পাওয়া জটিল হতে হবে এমন কোনো কথা নেই। Shopify-এর ব্র্যান্ড নাম জেনারেটর আপনার ব্যবসার প্রসারের জন্য প্রয়োজনীয় সবকিছুর কথা মাথায় রেখে, সহজেই সৃজনশীল বিকল্পগুলো খুঁজে বের করতে সাহায্য করে। ব্যবসার নাম কীভাবে বেছে নিতে হয় তা জানার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের ব্র্যান্ডটি অনলাইনে চালু করার আরও একধাপ কাছাকাছি পৌঁছবেন।
অনুপ্রাণিত করার মতো ব্যবসার নামের কিছু উদাহরণ
আপনার নতুন ব্যবসার জন্য অনলাইন ব্যবসার নাম জেনারেটর থেকে কী ধরনের দারুণ ফলাফল পেতে পারেন তার একটি ধারণা দিতে, আমরা কিছু ব্যবসার নামের তালিকা তৈরি করেছি। এগুলো ওপরে উল্লেখিত আদর্শ গুণাবলি প্রকাশ করে: অনন্য, সার্চ করার যোগ্য, পরিষ্কার এবং মনে রাখার মতো। আপনি কিছু নাম বেছে নেওয়ার পর, আপনাকে নির্ধারণ করতে হবে কোন নামটি আপনার ব্র্যান্ডের সাথে সবচেয়ে ভালো মানায়, এটি আপনার অঞ্চলে ব্যবহারের জন্য রেজিস্টার করা যাবে কি না এবং উপযুক্ত ডোমেইন নামটি উপলব্ধ কি না।
- স্পা প্যারাগন
- গেমডে ক্যাটারিং
- এক্সপ্লোরেশন কিডস
- যোগা প্রফেসর
- ডারউইন ট্রাভেল
- পার্টি প্লেক্স
- পিৎজা ফ্যাক্টর
- অ্যাকর্ন ক্রাফটস
কোন বিষয়গুলো Shopify মার্চেন্টদের নামকে সফল করে তোলে?
Shopify মার্চেন্টদের ওপর করা আমাদের সার্ভেতে এমন হাজার হাজার দারুণ এবং অনন্য ব্যবসার নাম খুঁজে পাওয়া গেছে, যা বিশ্বজুড়ে অনলাইন শপগুলোর সফলতার পেছনে কাজ করছে। আপনার ওয়েবসাইটে গ্রাহকেরা আসার আগেই একটি দারুণ নাম আপনার ব্র্যান্ডের জন্য অনেক কাজ করে দিতে পারে।
সাধারণ কিছু কথার ওপর ভিত্তি করে রাখা নামগুলো বেশি মনে রাখার মতো হয়ে থাকে এবং 'মাংকি’স আঙ্কেল' এর ব্যতিক্রম নয়, যা পেনসিলভানিয়া-ভিত্তিক এই গ্রাফিক টি-শার্টের শপে চঞ্চলতা ও মজার ছোঁয়া এনে দিয়েছে। এই কথাটি মূলত বিস্ময় এবং আনন্দ প্রকাশের জন্য ব্যবহার করা হয়, যা অনন্য ডিজাইনের টি-শার্ট রাখা কোনো স্টোরের জন্য একদম সঠিক।
“তিন বছর বয়সে আমাদের ছেলে ব্রেডেনের অটিজম ধরা পড়ার পর আমরা বুঝতে পারি, ডাক্তারের কাছে যাওয়া এবং থেরাপি অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফ্লেক্সিবিলিটি প্রয়োজন হবে,” বলছিলেন মালিক ডেরিক মর্গ্যান। “আমরা স্পোর্টস এবং পুরোনো সবকিছুর প্রতি আমাদের ভালোবাসাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসার স্বপ্ন শুরু করেছিলাম। ব্রেডেন অ্যানিমেটেড সিনেমা খুব পছন্দ করে, এবং 'মাদাগাস্কার' সিনেমার একটি দৃশ্যে বানর ও পেঙ্গুইন ঝগড়া করছিল। পেঙ্গুইন বলে, 'ওয়েল আই'ল বি আ মাংকি'স আঙ্কেল!' যা শুনে ব্রেডেন প্রতিবারই খুব হাসত। আমরা ভেবেছিলাম এটি কোনো স্টোরের জন্য খুব মিষ্টি একটি নাম হতে পারে এবং মানুষকে এটি সম্পর্কে আরও জানতে আগ্রহী করে তুলবে।”
ব্যবসার নাম জেনারেটরের সাধারণ জিজ্ঞাসা
Shopify দিয়ে শুরু করুন
3 দিন ফ্রি
১ US$-এর বিনিময়ে ট্রায়ালের মেয়াদ বাড়ান
৭,০০০ US$ পর্যন্ত ক্রেডিট আয় করুন
আপনি Shopify-এর মার্কেটিং ইমেইলগুলো পেতে সম্মত হচ্ছেন।