Facebook ও Instagram

Facebook ও Instagram-এর সাহায্যে আপনার ব্যবসার প্রসার ঘটান

আপনার গ্রাহকেরা যেখানে আছেন, সেখানেই মার্কেটিং ও বিক্রি করুন

কোনো Shopify স্টোর নেই? বিনামূল্যে শুরু করুন, তারপর আপনার প্রথম 3 মাসের জন্য মাসে খরচ হবে ₹20

Instagram স্টোরিতে পার্ল ড্রপ কানের দুল ও নেকলেস পরা একজন যুবতী, যার উপরে কানের দুলের পণ্যের লেবেল ওভারলে করা আছে। Cadette Jewelry মার্চেন্টের একটি Instagram Shop ফিডে বিক্রির জন্য গহনার পণ্য দেখানো একটি ইন্টারফেসের ঠিক উপরে “View shop” বাটন রয়েছে।

আপনার গ্রাহকেরা যেখানে আছেন, সেখানেই পৌঁছান

অসংখ্য সম্ভাব্য গ্রাহকের কাছে আপনার পণ্য পৌঁছে দিন এবং তারা যেখানে আপনার পণ্য দেখছেন, সেখান থেকেই তাদের সরাসরি চেকআউট করতে দিন।

বিজ্ঞাপন দিয়ে প্রভাবিত করুন

আপনার পণ্য প্রদর্শন করুন এবং শক্তিশালী সেল ও অ্যানালিসিস টুলের সাহায্যে পারফরম্যান্স অপ্টিমাইজ করুন, যা বিজ্ঞাপনের খরচের উপর আপনার রিটার্ন বাড়ায়।

Shopify-এর মাধ্যমে পরিচালনা করুন

আপনার পণ্য সিঙ্ক করুন, রিয়েল-টাইম আপডেট পান এবং নিজের Shopify অ্যাডমিন থেকেই সহজে পণ্যের ট্যাগ ও শপেবল পোস্ট তৈরি করুন।

ফলাফল পেতে মার্চেন্ডাইজ করুন

শক্তিশালী মার্চেন্ডাইজিং টুলের সাহায্যে দারুণভাবে আপনার পণ্য প্রদর্শন করুন।
Instagram স্টোরিতে সোনার কানের দুল ও পার্লের নেকলেস পরা একজন যুবতী। উপরে পণ্যের লেবেল ওভারলে করা Cadette Jewelry-এর Alma কানের দুল সম্বলিত একটি পণ্যের কার্ড।

কেনাকাটার দারুণ অভিজ্ঞতা তৈরি করুন

পণ্যের ট্যাগ এবং কাস্টমাইজযোগ্য পণ্যের বিবরণের পেজ ব্যবহার করে নতুন গ্রাহকদের আপনার পণ্য খুঁজে পেতে ও এক্সপ্লোর করতে সাহায্য করুন।

নতুন লঞ্চের উত্তেজনা তৈরি করুন

এক্সক্লুসিভ কালেকশনের বিবরণের প্রিভিউ দেখিয়ে এবং গ্রাহকদের কেনার জন্য রিমাইন্ডার সেট করার সুবিধা দিয়ে নতুন পণ্য লঞ্চের জন্য উত্তেজনা তৈরি করুন।

কনভার্শন বাড়াতে সাহায্য করুন

ইন্টিগ্রেটেড চেকআউট থাকার কারণে গ্রাহকদের পক্ষে যেখানে আপনার পণ্যটি দেখছেন সেখান থেকেই এটি কেনা আরও সহজ করে তুলুন।

বিক্রি বাড়ান ও বিজ্ঞাপনের পারফরম্যান্স উন্নত করুন

Facebook ও Instagram জুড়ে বিজ্ঞাপনের জন্য শক্তিশালী সেল, অ্যানালিসিস এবং কনভার্শন টুলের সুবিধা নিন।

আপনার পণ্যের ক্যাটালগ সিঙ্ক করুন

সহজেই বিজ্ঞাপন ও শপেবল কনটেন্ট তৈরি করে তা আরও বেশি সম্ভাব্য গ্রাহকদের দেখাতে, সরাসরি Shopify থেকে Ads Manager-এ পণ্য সিঙ্ক করুন।

বিজ্ঞাপনের পারফরম্যান্স ও পরিমাপ অপ্টিমাইজ করুন

Conversions API ব্যবহার করে এবং Meta পিক্সেল সেট আপ করে বিজ্ঞাপনের টার্গেটিং উন্নত করুন, অধিগ্রহণ প্রতি খরচ কমান, ফলাফল আরও ভালোভাবে পরিমাপ করুন এবং বিজ্ঞাপনের খরচের উপর রিটার্ন বাড়ান।

Shop Pay-এর সাহায্যে কেনার ধাপ কমান

Shop Pay-এর দ্রুত, সুবিধাজনক, ওয়ান-ট্যাপ চেকআউট বিকল্পের সাহায্যে গ্রাহকদের জন্য কেনাকাটার ধাপ সহজ করুন, যা Facebook বা Instagram ছেড়ে না গিয়েই গ্রাহকদের কনভার্ট করে।
Instagram স্টোরিতে সোনার পার্ল ড্রপ কানের দুল পরা একজন যুবতী। পেমেন্টের পদ্ধতি দেখানো একটি ইন্টারফেস। Cadette Jewelry-এর তৈরি দুই জোড়া কানের দুলের পণ্যের টাইলস।

দাবিত্যাগ

চ্যানেলের বৈশিষ্ট্যগুলো অঞ্চলভিত্তিক উপলব্ধতার ওপর নির্ভরশীল।

সাধারণ জিজ্ঞাসা

Facebook ও Instagram-এ বিক্রি করার জন্য কি আমার Shopify প্রয়োজন?

না, Instagram ও Facebook-এ বিক্রি করার জন্য আপনার Shopify-এর প্রয়োজন নেই। তবে, Shopify মার্চেন্টরা খুব সহজেই Facebook, Instagram এবং Shopify-এর মধ্যে তাদের ইনভেন্টরি, গ্রাহক এবং বিক্রয়ের ডেটা সিঙ্ক করতে পারেন। আপনি ইন্টারনেটে থাকা আপনার ব্যবসার সব বিক্রি এক জায়গা থেকেই পরিচালনা করতে পারবেন, আর তা হলো—Shopify অ্যাডমিন।

Facebook ও Instagram-এ বিক্রি পরিচালনা করতে আমি কীভাবে Shopify ব্যবহার করতে পারি?

আপনার পণ্যের ক্যাটালগ Facebook বা Instagram-এ সিঙ্ক করতে, আপনার Shopify এবং Facebook বা Instagram অ্যাকাউন্ট কানেক্ট করুন। এরপর, Facebook Ads Manager ব্যবহার করে তৈরি করা বিজ্ঞাপনের ক্যাম্পেইনের সাহায্যে নতুন গ্রাহকদের খুঁজে নিন। আপনার বিজ্ঞাপন ও সোশ্যাল পোস্টের মাধ্যমে একবার বিক্রি শুরু হলে, আপনি Shopify-এর মধ্যে থেকেই অর্ডার, পেমেন্ট এবং রিটার্ন পরিচালনা করতে পারবেন।

Shopify-এর মাধ্যমে Facebook ও Instagram-এ বিক্রি করতে কত খরচ হয়?

Shopify-এর মাধ্যমে Facebook ও Instagram-এ আপনার পণ্যগুলো তালিকাভুক্ত করা সম্পূর্ণ ফ্রি, কারণ এই চ্যানেলগুলো আপনার Shopify প্ল্যানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকে। তবে, আপনার অনলাইন স্টোরের মাধ্যমে করা বিক্রির ক্ষেত্রে Shopify Payments বা অন্য কোনো পেমেন্ট প্রদানকারী ব্যবহারের জন্য প্রযোজ্য চার্জ একইভাবেই প্রযোজ্য হবে।

Facebook ও Instagram থেকে আসা অর্ডারগুলো আমি কীভাবে পরিচালনা করব?

Facebook ও Instagram-এর অর্ডার, রিটার্ন এবং রিফান্ডগুলো ঠিক আপনার ওয়েবসাইটের অর্ডারের মতোই পরিচালনা করা হয়। আপনার অন্যান্য অর্ডারের পাশাপাশি এই অর্ডারগুলোর পেআউট এবং আর্থিক রিপোর্টও আপনি আপনার Shopify অ্যাডমিনে দেখতে পারবেন।

Facebook ও Instagram-এ বিক্রি করা শুরু করুন

কোনো Shopify স্টোর নেই?