সেগমেন্টেশন

অডিয়েন্স সম্পর্কে জানুন, পরিধি বাড়ান

অনন্য সেগমেন্ট তৈরি করে আপনার গ্রাহকদের সম্পর্কে দারুণ সব ইনসাইট খুঁজুন, এরপর বিক্রি বাড়াতে ব্যক্তিগতকৃত ক্যাম্পেইনের মাধ্যমে তাদের কাছে পৌঁছান।

আপনার কি কোনো Shopify স্টোর নেই? 3-দিনের ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করুন।

নিজের গ্রাহক ডেটার নিয়ন্ত্রণ রাখুন

নিজের ডেটা আরও ভালোভাবে বুঝুন এবং ব্যবসা পরিচালনার কাজে ব্যবহৃত একই নিরাপদ প্ল্যাটফর্ম থেকে বিনামূল্যে পদক্ষেপ নিন।

সীমাহীন সম্ভাবনা

সীমাহীন সংখ্যক গ্রাহক এবং টেমপ্লেটের ক্রমবর্ধমান কালেকশন ব্যবহার করে অগণিত উপায়ে আপনি গ্রাহকদের গ্রুপ করতে পারবেন।

ডায়নামিক আপডেট

আপনি নতুন গ্রাহক যোগ করলে এবং সময়ের সাথে সাথে তাদের তথ্যে পরিবর্তন এলে, সেগমেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়।

ভরসা তৈরি করুন

মার্কেটিং সম্মতি নিতে এবং GDPR ও CCPA-এর মতো গোপনীয়তা রেগুলেশন মেনে চলতে বিল্ট-ইন টুলগুলো ব্যবহার করে গ্রাহকদের সাথে সম্পর্ক জোরদার করুন।

সেগমেন্টগুলোকে কাজে লাগান

আরও দ্রুত সেগমেন্ট করা শুরু করুন

সহজে ব্যবহারযোগ্য টেমপ্লেট দিয়ে মাত্র দুটি ক্লিকেই সেগমেন্ট তৈরি করুন। আমাদের ক্রমবর্ধমান কালেকশন ঘুরে দেখুন এবং গ্রাহকদের নিয়ে ভাবার নতুন উপায় আবিষ্কার করুন।
Shopify অ্যাডমিনের গ্রাহক সেগমেন্ট সেকশনের এডিটরটি বিভিন্ন সেগমেন্টের টেমপ্লেট প্রদর্শন করে, যেমন- হাই-ভ্যালু গ্রাহকদের নিযুক্ত করা এবং সাবস্ক্রাইবারদের প্রথম-বারের গ্রাহকে কনভার্ট করা। এডিটরের চারপাশের বৃত্তে বিভিন্ন মানুষের মুখ ভেসে ওঠে, যা প্রতিটি সেগমেন্টের অন্তর্ভুক্ত মানুষের বৈচিত্র্য তুলে ধরে।

হাই-ভ্যালু গ্রাহকদের সাথে কানেক্ট করুন

যেসব গ্রুপের বেশি খরচ করার সম্ভাবনা রয়েছে তাদেরকে অফার দেওয়ার জন্য একটি ডিসকাউন্ট তৈরি করুন এবং গ্রাহকের লাইফটাইম ভ্যালু আরও বাড়িয়ে তুলুন।

রিপিট ক্রেতাদের সাথে পুনরায় কানেক্ট করুন

একসময় যারা খুব বেশি অ্যাক্টিভ ছিলেন এমন গ্রাহকদের ইমেইল ও SMS ক্যাম্পেইন পাঠান, যাতে তারা নতুন কিছু খুঁজে পান এবং আবার কেনাকাটা করেন।

পরিত্যক্ত চেকআউটগুলোকে কনভার্ট করুন

যেসব গ্রাহক কার্টে আইটেম সেভ করেছেন কিন্তু চেকআউট করেননি, তাদের কেনাকাটার কথা মনে করিয়ে দিতে ইন্টার‍্যাকশনগুলো অটোমেট করুন।

সঠিক গ্রাহকদেরই নিযুক্ত করুন

গ্রাহকদের ডেমোগ্রাফিক ও আচরণগত ডেটার ওপর ভিত্তি করে ফিল্টারগুলো দিয়ে আপনার মার্কেটিং প্ল্যানের মতোই টার্গেটেড সেগমেন্ট তৈরি করুন।

কাস্টম অ্যাট্রিবিউট যোগ করুন

গ্রাহক প্রোফাইলে আপনার যোগ করা অনন্য মেটাফিল্ড ডেটা অনুযায়ী গ্রুপ করুন।

গ্রাহকদের আচরণ থেকে শিখুন

আপনার ইমেইল এবং SMS সম্পর্কিত কাজগুলোর উপর ভিত্তি করে সর্ট করুন। যেমন- সাবস্ক্রাইবাররা মেসেজ পেয়েছেন কিনা, ক্লিক করেছেন কিনা এবং অর্ডার প্লেস করেছেন কিনা।

নির্দিষ্ট লোকেশন টার্গেট করুন

নির্দিষ্ট দেশ, রাজ্য, প্রদেশ বা সাধারণ লোকেশনের গ্রাহকদের দিয়ে সেগমেন্ট করুন।

কে কী কিনছেন তা খুঁজে বের করুন

কোন গ্রাহকরা একটি নির্দিষ্ট পণ্য কিনেছেন, তা বুঝতে ক্রয়ের আচরণের উপর ভিত্তি করে ফিল্টার করুন।
Shopify অ্যাডমিন বিভিন্ন সেগমেন্টের জন্য ফিল্টার প্রদর্শন করে, যেমন- লোকেশন, অর্ডারের সংখ্যা, ইমেইল ও SMS সাবস্ক্রিপশন স্ট্যাটাস এবং কেনা পণ্য। ল্যাপটপে টাইপ করতে থাকা হলুদ শার্ট পরিহিত একজন আফ্রিকান আমেরিকান মার্চেন্টকে খুব দক্ষতার সাথে কাজ করতে দেখা যায়।

আরও কৌশলী সেগমেন্টেশনের রিসোর্স

হেল্প সেন্টার

সেগমেন্ট তৈরির তাৎক্ষণিক উত্তর এবং নির্দেশিত ধাপগুলো খুঁজুন।

হেল্প সেন্টারে যান 

Sidekick

এআই ব্যবহার করে স্বাভাবিক ভাষায় গ্রাহক সেগমেন্ট তৈরি করুন।

আরও জানুন 

ব্লগ

ব্লগে সর্বশেষ সেগমেন্টেশন কৌশলগুলো সম্পর্কে জানুন।

ব্লগটি পড়ুন 

কাস্টমার সেগমেন্টেশনের মাধ্যমে আপনার ডেটাকে আরও বেশি কাজে লাগান এবং মার্কেটিংকে করুন আরও স্মার্ট।